ফিরোজ মাহমুদ :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্টু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহনের লক্ষ্যে ভেড়ামারার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষন আজ বৃহস্প্রতিবার শেষ হয়েছে। ভেড়ামারা সরকারি কলেজ ও সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে তিন ধাপে এই প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন উপস্থিত ছিলেন।
জানা যায়, কুষ্টিয়া-২ (ভেড়ামারা, মিরপুর) আসনে মোট ভোটার ৪ লক্ষ ৫১ হাজার ৯’শ ৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২৬ হাজার ৪’শ ৫ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ২৫ হাজার ৫’শ ২৮ জন। শুধু ভেড়ামারা উপজেলায় ৫০ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৬’শ ৪৭ জন ভোটারের ভোট গ্রহন করার জন্য। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন ৮৭ হাজার ৬’শ ৩৬ জন পুরুষ ভোটার এবং ৮৮ হাজার ১১ জন মহিলা ভোটার। ভোট গ্রহন প্রক্রিয়া একটি অবাধ, সুষ্ট এবং নিরপেক্ষ করতেই ভেড়ামারায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান করেন কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার। তিনি প্রশিক্ষনার্র্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।