১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
১ টাকা,২ টাকা, ৫ টাকার কয়েন নিয়ে বিপাকে কুষ্টিয়ার মানুষ

১ টাকা,২ টাকা, ৫ টাকার কয়েন নিয়ে বিপাকে কুষ্টিয়ার মানুষ

আশিক মাহমুদ, ভেড়ামারা :
বাংলাদেশের সরকারি মুদ্রা হলো তিনটি। ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার নোট কিংবা কয়েন। আর বাকিগুলো হলো সমপরিমাণ টাকার বিনিময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো ‘বিল অব এক্সচেঞ্জ’। সরকারি নোট অর্থ মন্ত্রণালয় নিজ দায়িত্বে ইস্যু করে। এতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কোনো দেশের অর্থ মন্ত্রণালয় যে মুদ্রা ইস্যু করে, তাকে সরকারি নোট বলে। সরকারি মুদ্রা দেশের আইন দ্বারা স্বীকৃত। সরকারি নোট অবাধে গ্রহণযোগ্য। দেশের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান সরকারি নোট গ্রহণে আইনত বাধ্য।
অতএব, বোঝায় যাচ্ছে বাংলাদেশ সরকারের অনুমোদনবিহীন কোন নোট বাতিল করার ক্ষমতা ব্যাক্তি সাধারণ এর হাতে নেই। তা সত্ত্বেও কুষ্টিয়া জেলা শহর ছাড়াও অন্য উপজেলা গুলোতে ১ টাকা, ২ টাকা এবং ৫ টাকার টাকার কয়েন দিতে গেলেই সর্ব সাধারন কে পড়তে হচ্ছে বিপাকে। ব্যাক্তি থেকে প্রতিষ্ঠান কেউই এই কয়েন গুলো ছুঁয়েও দেখতে রাজি নয়। কারণ এগুলো মূল্যহীন অচল দাবি করেন তারা। কুষ্টিয়া সহ ভেড়ামারা, মিরপুর, পোড়াদহ, কুমারখালী, খোকসা এসব জায়গায় শুধুমাত্র ৫ টাকার কয়েন গ্রহণযোগ্য। আবার দৌলতপুর উপজেলার বেশ কিছু অঞ্চলে অন্য উপজেলার সাথে তাল মিলিয়ে ১, ২ টাকা মূল্যের কয়েন সহ ৫ টাকা সম মূল্যের কয়েন পর্যন্ত গ্রহন করছে না। এ নোট গুলো বাতিল না হলেও বাতিল বলেই গন্য। যা দেখার কেউ নেই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024