এস এম রওনক :
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যুবজোটের নেতা ও ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল বলেছেন, হাসানুল হক ইনু’র প্রতি আস্থা রেখেছেন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহাজোট গঠন করে আওয়ামীলীগ সহ জোটের প্রার্থী বানিয়েছেন তাকে। বারবার সে আস্থার প্রতিফলন ঘটিয়ে তিনি এমপি নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনেও তার প্রতিই আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে উন্নয়নের প্রতীক নৌকা মার্কার বিকল্প নেই। তিনি বলেন, সকল চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আমাদের উচিত ঐক্য ধরে রেখে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা। আনোয়ারুল কবীর টুটুল গতকাল সোমবার কুষ্টিয়ার বহুল প্রচারিত সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার একান্ত এক সাক্ষাতকারে উপরোক্ত কথা গুলো বলেন। মেয়র বলেন, ২০০৮ সালে ভেড়ামারা-মিরপুরের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই অবহেলিত ভেড়ামারা-মিরপুর’র উন্নয়ন নিশ্চিত করেছেন। শান্তি প্রতিষ্ঠিত করেছেন। শতভাগ বিদ্যুৎ দিয়ে অন্ধকার দূর করেছেন। সকল রাস্তা পাকা করে কাঁদা মুক্ত করেছেন। চরমপন্থি, সন্ত্রাসী দমন করে সন্ত্রাসমুক্ত শান্তির আবাস গড়ে তুলেছেন তিনি। তিনি ভেড়ামারা মিরপুরের ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, নৌকার প্রার্থী হাসানুল হক ইনু’র জনবিচ্ছন্ন নেতা নন। তিনি সৃষ্টিশীল এবং উন্নয়নকামী একজন রাজনৈতিক। তার প্রতি আস্থা রাখুন। আগামী ৭ জানুয়ারী নৌকার প্রার্থী হিসাবেই তিনিই বিজয় মালা পড়বেন ইনশাল্লাহ।