সাজ্জাদ হোসেন, ষ্টাফ রির্পোটার :
মিরপুরের আমলাতে উর্মী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থার উদ্যেগে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ছাগল ও সাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকালে সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক ও উক্ত অনুষ্ঠানের সভাপতি মোছাঃ সেলিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ সিদ্দিক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমলা প্রেস ক্লাবের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মনিরুল ইসলাম, সংস্থার ম্যানেজার শিহাব উদ্দীন এবং মাঠকর্মী বিলকিস আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উর্মী স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা ইতিপূর্বেও সমাজসেবা মুলক বহু উন্নয়নমুলক কাজ করে আসছে। ইতি পূর্বে প্রতিষ্ঠানটি হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা, তালাকপ্রাপ্ত এবং পিছিয়ে পড়া জনসাধারনের মাঝে বিনামূল্যে সেলাইমেশিন, হুইল চেয়ার, স্যানিটেশন এবং টিউবওয়েল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে।