সাজেদুর রহমান নয়ন :
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব, আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে (ঔষধসহ) চিকিৎসা সেবা, গরীব দঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। ভেড়ামারা থানার সামনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে সেবামূলক এই কার্যক্রম। এসময় প্রায় ২শতাধিক রুগীদের মাঝে চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। রুগী দেখেন, ভেড়ামারার আবুল কাশেম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ’র অধ্যক্ষ এবং বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম মনা, ডাঃ আব্দুর রহিম বিশ্বাস, ডাঃ ইসরাফিল হোসেন, ডাঃ খন্দকার সাকিব আহমেদসহ হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চিকিৎসক বৃন্দ।
এ সময় রুগীদের মাঝে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা। তিনি বলেন, পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ক্লাব/ সংস্থা শুরু থেকেই বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে চলেছে। চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য একটি হোমিওপ্যাথিক হাসপাতাল করার পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।।