আমাদের এই দেশটাকে
মেধাশুন্য করে দিতে
পশ্চিমা হায়েনারা
এলো সব ধ্বংস করতে।
বড় বড় স্থাপনা গুলো
করে দিল ধ্বংস
লুট করে নিয়ে গেল
অতি মূল্যবান অংশ।
কখনো যেন বাঙ্গালী জাতি
না পারে মাথা তুলতে
বেছে বেছে তাই বুদ্ধিজীবিদের
লাগলো নিধন করতে।
রাজাকার আর আলবদর
করলো তাদের সহযোগিতা
মেধাবীদের ধরে ধরে
করলো তাদের হত্যা।
কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ
আরও কত ডাক্তার
বাদ যায়নি ইঞ্জিনিয়ার,
ব্যারিস্টার ও মোক্তার।
অবশেষে টের পেল
বাঙ্গালীরা ভীতু নয়,
সবকিছুতেই প্রমাণ করে
সাহসী আর দুর্জয়।
অত্যাচার করে তারা
পেয়েছে অনেক শিক্ষা
মুচলেকা দিয়ে শেষে
পাইলো প্রাণ ভিক্ষা।