১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
বিজেএম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহমুদ রতনের প্রচেষ্টায়/ ভেড়ামারায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন

বিজেএম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহমুদ রতনের প্রচেষ্টায়/ ভেড়ামারায় মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিন ব্যাপী খেলাধুলার উদ্বোধন

এস এম রওনক :
খেলাধুলায় বাড়ায় বল, মাদক নয় খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নে ৩ দিনব্যাপী খেলাধুলার শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন ঘোষণা করেন, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন।
বিজেএম গ্রুপ ফুটবল একাডেমী আয়োজিত বিজেএম কলেজ মাঠে অনুষ্ঠিত খেলা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। খেলাধুলার মধ্যে রয়েছে অ্যাটলেটিক্স,ফুটবল টুর্নামেন্ট, লাঠি খেলা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা।
বিজিএম গ্রুপের কর্ণধার, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও সমাজসেবক
আলহাজ্ব রুবেল মাহমুদ রতনের ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলার আয়োজন। খেলার আয়োজন নিয়ে বিজেএম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহামুদ রতন বলেন, আমাদের বর্তমান প্রজন্ম মাদক এবং মোবাইলের আসক্ত হয়ে অন্ধকার এক ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমাদের খেলার মাঠগুলো কিভাবে পরিত্যক্ত হয়ে উঠেছে যার ফলশ্রুতিতে সামাজিক বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। যার ভুক্তভোগী আমরা সবাই, সামাজিক এই অবক্ষয়ের রোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্য পূরণে আমরা গত সেপ্টেম্বর মাসে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিলাম সেখানে অত্র ইউনিয়নের নয়টি ওয়ার্ড থেকে মোটামুটি ১৫ টা দল গঠন করে মাসব্যাপী খেলার আয়োজন করি। তারাই ধারাবাহিকতায় বর্তমান প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা সহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর তাগিদ থেকে আমরা আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজেএম গ্রুপ ফুটবল একাডেমি বিজেএম কলেজ মাঠে বিভিন্ন প্রকার ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে চাই। আমাদের এই আয়োজনে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। পাশাপাশি আপনার সন্তান যেন মাদক এবং মোবাইল আসক্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ,মাদক ও মোবাইল ফেলে তাকে খেলাধুলা উৎসাহিত করুন এবং আমাদের একাডেমিতে ভর্তির বা খেলাধুলায় উৎসাহিত করতে আমাদের সঙ্গে অন্তর্ভুক্ত করে দিন
তিনি আরো বলেন, ১৬ ডিসেম্বরের দিন সকালে বিজয় রেলি শেষে বিভিন্ন ধরনের খেলাধুলার ও ফুটবল টুর্নামেন্টের আয়োজন শেষে সন্ধ্যা ছয়টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024