| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
আব্দুর রহমান ছিলেন বিনয়ী, পরোপকারী একজন মানুষ ——-চেয়ারম্যান শামসুল হক

আব্দুর রহমান ছিলেন বিনয়ী, পরোপকারী একজন মানুষ ——-চেয়ারম্যান শামসুল হক

মাহমুদ্দোল্লাহ সোহেল :
কুষ্টিয়ার ভেড়ামারার বিশিষ্ট ব্যবসায়ী এবং সাতবাড়ীয়াস্থ আব্দুর রহমান মার্কেটের স্বত্বাধিকারী আব্দুর রহমান’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে পরিবারবর্গ। কর্মসূচীর মধ্যে ছিল, ফজর নামাজের পর সাতবাড়ীয়া গোরস্থান জামে মসজিদে জিকির আজগার, কোরআন খতম, জুম্মার নামাজ পর মুসুল্লীদের মাঝে তবারক বিতরন এবং ঈশার নামাজের পর আব্দুর রহমানের স্মৃতিচারন’র লক্ষ্যে স্বরন সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক। আব্দুর রহমানের পুত্র সাতবাড়ীয়া ব্র্যাক ব্যাংক আউটলেট’র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী রিপন আহমেদের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত আলোচনায় আংশ নেন, সাতবাড়ীয়া জামে মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক রোজি, কারিগরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিবলু, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, ডাঃ আরিফুজ্জামান আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াসুর রহমান প্রমুখ। ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আব্দুর রহমান ছিলেন ন¤্র, ভদ্র, বিনয়ী এবং পরোপকারী একজন মানুষ। তাঁর জীবদশায় তাকে সব সময় দেখেছি মানুষের কল্যান করতে। অনুষ্ঠান শেষে সর্ব সাধারনের মাঝে তোবারক বিতরন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024