শামিমুল হক শামিম :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনের ভেড়ামারা-মিরপুর আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী, মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামারুল আরেফিনের পক্ষে এক বিশাল শান্তি সমাবেশ করেছে ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ। শনিবার বিকেলে চাঁদগ্রামের ২ নং ওয়ার্ডের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু। চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবির এর সভাপতিত্ত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামীলীগের নেতা আবু দাউদ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হামিদ জোয়ার্দার, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামীম আহমেদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোলাইমান হোসেন কাউন্সিলর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন। শান্তি সমাবেশে ভেড়ামারা পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়াামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মীরা শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থেই বারবার আওয়ামীলীগের সরকার দরকার। আওয়ামীলীগ মানেই উন্নয়ন এবং সমৃদ্ধশীল রাষ্ট্র। শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে ভেড়ামারা-মিরপুর উপজেলা আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কামারুল আরেফিন কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।