১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১২:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
উন্নয়নে আস্থা রেখেই সাধারণ মানুষ ভোটের মাঠে আসবে/কুষ্টিয়াতে হানিফ

উন্নয়নে আস্থা রেখেই সাধারণ মানুষ ভোটের মাঠে আসবে/কুষ্টিয়াতে হানিফ

স্বাধীনতা ডেক্স :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন অগ্রগতির প্রতীক। তার কোনো বিকল্প নেই। জনগনের অবিচল আস্থা রয়েছে তার নেতৃত্বে। কারন তার বলিষ্ঠ নেতৃত্বেই বাংলাদেশ আজ মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। সুতরাং চলমান উন্নয়নে আস্থা রেখেই সাধারণ মানুষ ভোটের মাঠে আসবে।
শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার একটি রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে ‘শেখ হাসিনার নেতৃত্বে অনন্য উচ্চতায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন হানিফ। তিনি বলেন উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৩১’র মধ্যে ভিন্ন বাংলাদেশ হবে, উন্নতির শিখরে পৌঁছে যাবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদ কুষ্টিয়া শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. আমানুর আমান।
পরিষদের সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয়ের সাবেক প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক শাহীনুর রহমান, ইসলামী বিশ^বিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরফিন, পরিষদের সাধারণ সম্পাদক শামসুর রহমান বাবু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যাপক মো: আলাউদ্দিন, অজয় মৈত্র।
উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অধ্যাপক ড. নবীনুর খান, ওহিদুর রহমান, আবু বকর সিদ্দিক, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যাপক শামসুল আরেফিন, ড. আব্দুল কুদ্দুস খান, কুষ্টিয়া ইসলামীয়া কলেজের সহকারী অধ্যাপক সাদিয়া ফাপজানা মহুয়া সহ বঙ্গবন্ধু পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
হানিফ বলেন ভোট সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এজন্য দেশে ভোটকে কেন্দ্র করে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দেশে নিরপেক্ষ ভোট হবে। তিনি বলেন যারা ভোট নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের আর জনগন বিশ^াস করছে না। জনগন ভোট দিকে চায়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024