১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গাংনীতে ফুটবলের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

গাংনীতে ফুটবলের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

মনিরুল ইসলাম মনি, মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে গাংনীতে ফুটবল খেলতে গিয়ে সবদেল হোসেন (১৬) এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে বাড়ির পাশে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ ফুটবল বুকে আঘাত লাগলে তার মৃত্যু হয়। সবদেল হোসেন উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে ও সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, সবদেল হোসেন তার বন্ধুদের নিয়ে বাড়ির পাশে ফুটবল খেলছিলো। আকস্মিক ভাবে ফুটবল তার বুকে লাগলে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে দ্রত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জামিরুল ইসলাম বলেন, বুকে আঘাত জনিত কারনে মৃত্যু হতে পারে। তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিলো। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024