১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ১২:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
স্বার্থ সিদ্ধির জন্য কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেললেন জেলা পরিষদ চেয়ারম্যান

স্বার্থ সিদ্ধির জন্য কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেললেন জেলা পরিষদ চেয়ারম্যান

কুষ্টিয়া শহর প্রতিনিধি:
নব নির্মিত কুষ্টিয়া জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে চলছে নানা সমালোচনা। ম্যুরাল ভেঙে ফেলার বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ২০২০ সালে জেলা পরিষদের প্রঙ্গনে বঙ্গবন্ধু ম্যুরালটি তৈরি করা হয়। গত দুইদিন ধরে তাবু দিয়ে ঢেকে সেটি ভেঙে ফেলা হয়েছে। জেলা পরিষদ প্রঙ্গনে নকশা বহির্ভূত কয়েকটি দোকান উন্মুক্ত করতে জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের নির্দেশে ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। এই ম্যুরালটি ভাঙ্গার সাথে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হোক।

এবিষয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজকের বাংলাদেশ। সেই মহান নেতার ম্যুরালটি ভেঙে ফেলেছে প্রধানমন্ত্রীর কাছে আমি তাদের বিচার চাই। ২০২০ সালে মুর‌্যালটি উদ্বোধন করা হয়েছিলো। ৬ লাখের সামান্য বেশি টাকা ব্যয়ে মুর‌্যালটি নির্মাণ করা হয়। বর্তমান জেলা পরিষদের লোকজন ডিজাইন ছাড়াই দোকান নির্মাণ করেছেন। দোকানগুলো উন্মুক্ত করার জন্য মুর‌্যালটি ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি দুঃখজনক। ভবনের সৌন্দর্য বৃদ্ধির জন্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন জানান, চেয়ারম্যানের নির্দেশে ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে।

বিষয়টি নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান বলেন, ম্যুরালটির অবমাননা ও অসন্মান হচ্ছিলো। এজন্য সেটি অপসারণ করা হয়েছে। সুবিধামতো জায়গায় ম্যুরালটি নির্মাণ করা হবে।এবিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক প্রশাসক এহতেশাম রেজা জানান, বিষয়টি আমি জানি না, এইমাত্র শুনলাম। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024