স্বাধীনতা ডেক্স :
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক সাথে” এই শ্লোগানকে ধারণ করে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্দোগে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিনপাড়া গ্রামে আশার আলো মহিলা সমিতিতে হাত ধোয়া দিবস পালন-২০২৩ করা হয়। এ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপÍর’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি হাতের মাধ্যমে কিভাবে জীবাণু মানব শরীরে প্রবেশ করে এবং কিভাবে আমরা সুস্থ থাকতে পারি তার উপর আলোচনা করেন। এক্ষেত্রে হাত ধোয়ার মহত্ব এবং গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। আলোচনা শেষে উপস্থিত সকল নারী,পুরুষ, শিশু প্রাত্যহিক জীবনে নিয়ম অনুযায়ী হাত ধোয়ার অভ্যাস আরো জোরালো ভাবে মেনে চলার প্রতিশ্রুতি ব্যাক্ত করে। উপস্থিতিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে নিয়ম মেনে হাতধোয়া প্রদর্শন করা হয়। পরে সকল শ্রেনী পেশার নারী,পুরুষ ও ছাত্র-ছাত্রী এর সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং “পরিস্কার হাত নাগালের মধ্যে থাক” শ্লোগান প্রদান করে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন এবং আজকের আলো পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল, ওয়েভ ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এ্যাকসেস প্রকল্পের প্রকৌশলী খালিদ হাসান, হিসাব রক্ষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার মোঃ আশিকুর রহমান।