১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৯:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাগর, সম্পাদক রিপন

কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি সাগর, সম্পাদক রিপন

স্বাধীনতা ডেক্স:
কুষ্টিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৩-২৫) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়লাভ করেছেন জাগো নিউজের প্রতিনিধি ও জয়যাত্রা পত্রিকার সম্পাদক আল মামুন সাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন যুগান্তর প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন। শনিবার সকাল ১০টা থেকে প্রেসক্লাবের হলরুমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত। গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সুখেন কুমার পাল। রিটার্নিং কর্মকতা ছিলেন জেলা পরিসংখ্যান কর্মকর্তা শাহ আলম
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মজিবুল শেখ, সহ-সভাপতি নুরুন্নবী বাবু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রাজ্জাক বাচ্চু ও দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটন উজ জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন, প্রচার ও প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে নিজাম উদ্দিন বিজয়ী হয়েছেন। এছাড়াও নির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন- আনিসুজ্জামান ডাবলু, নরুল কাদের, পিএম সিরাজুল ইসলাম, আবদুর রশিদ চৌধুরী, এসএম রাশেদ, দেলোয়ার মানিক, আব্দুল জিহাদ, খালিদ হাসান সিপাই ও মোহাম্মদ আলী জোয়ার্দ্দার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024