| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্র’র ১৮’শ অসহায় গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্র’র ১৮’শ অসহায় গরিব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শাহ্ জামাল:
কুষ্টিয়ার ভেড়ামারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা ৪১০ মেঃ ওঃ কম্বাইন্ড সার্কেল বিদ্যুৎ কেন্দ্র অসহায় গরিব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ।গতকাল সোমবার সকাল ১০ টার সময় রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর আওতাধীন ভেড়ামারা ৪১০ মেঃ ওঃ কম্বাইন্ড সাইর্কেল বিদ্যুৎ কেন্দ্র আয়োজিত বিদ্যুৎ কেন্দ্রে চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রায় ১ হাজার ৮ শত জন গরিব অসহায় পরিবার ও এলাকার মসজিদের ঈমাম, এতিমখানায় খাদ্য সামগ্রী চাল, ডাল, তেল, লবণ বিতরণ করা হয়। উল্লেখ্য এর আগে দুস্থ অসহায় কর্মহীন ৭হাজার ৫ শত জান পরিবার কে খাদ্য সামগ্রী, সেলাই মেশিন, ভ্যান গাড়ি, বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ভেড়ামারা ৪১০ মেঃওঃ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন আরা বেগম। উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্ববোধক প্রকৌশলী (সংরক্ষণ) রবিউল আওয়াল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালক) রবিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন উল্লেখ্য করেন যে, নথ- ওয়েস্ট পাওয়ার জনের কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালন প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমেদ স্যারের একান্ত আন্তরিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নর্থ–ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর C S R কার্যক্রমের অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী মানবিক সহায়তা হিসেবে দঃস্হদের মধ্যে বিতরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024