১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১০:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
আওয়ামীলীগ-জাসদের মধ্যে চরম উত্তেজনা/ ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গুলিবৃদ্ধ

আওয়ামীলীগ-জাসদের মধ্যে চরম উত্তেজনা/ ভেড়ামারায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গুলিবৃদ্ধ

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামীলীগ-জাসদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জাসদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক কে গুলি করে। এসময় তার সাথে থাকা বেলাল হোসেন ও শ্যামল গুরুত্বর আহত হয়। এ ঘটনার পর চরম আতংক ছড়িয়ে পড়ে জাসদ আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে। সকালে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে ভেড়ামারা শহরের দোকানপাট বন্ধ করে দেয়। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ সাড়াশী অভিযান চালিয়ে জাসদ নেতা ও ঘটনার মূল নায়ক মুস্তাফিজুর রহমান শোভন কে আটক করেছে। সে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের জেলা ক্রীড়া বিষায়ক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় জড়ো হয়ে হঠাৎ করেই পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে জাসদ নেতা শোভনের নেতৃত্বাধীন জাসদ ছাত্রলীগের কর্মীরা। এতে সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও হাঁটুর নিচে গুলি লাগে। এছাড়াও তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করা হয়। রাতেই তাদের কে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে রেফার্ড করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্বেচ্চাসেবক লীগ নেতা সঞ্জয়। এদিকে সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই সংঘবদ্ধ হয়ে আওয়ামীলীগ নেতাকর্মীরা বিক্ষোভ করে। দুই দলের মধ্যে দেখা দেয় চরম উত্তেজনা। রাতেই পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে ঘটনার নায়ক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) যুবজোটের কুষ্টিয়া জেলা ক্রীড়া বিষায়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন কে আটক করে।
সকাল ১১ টার দিকে ভেড়ামারা শহরের ডাকবাংলোয় জড়ো হতে শুরু করে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এরপর বিক্ষোভ করে শহরের দোকান পাঠ বন্ধ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্তক রয়েছে ভেড়ামারা থানা পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ ঘটনাটি ঘটেছে। রাতেই ঘটনার নায়ক শোভন কে আটক করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024