১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১১:৪০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ফলোআপ/ মাদকের টাকা ভাগাভাগিতেই প্রান যায় জিম’র

ফলোআপ/ মাদকের টাকা ভাগাভাগিতেই প্রান যায় জিম’র

স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত যুবক জিম হত্যাকান্ডের মূল মোটিভ পেতে শুরু করেছে পুলিশ। হত্যাকান্ডে সরাসরি অংশ নেয়া কিশোর গাং’র শীর্ষ সন্ত্রাসী সাকিব কে আটক করার পর থেকেই মামলার জট খুলতে শুরু করে। পুলিশ বলছে, মাদক সংক্রান্ত বিষয়ে কিশোর গ্যাংর সদস্যদের হাতেই খুন হয় জিম। তবে, একটি সূত্র বলেছে, মাদক ক্রয়, বিক্রয়, খাওয়া থেকে শুরু করে সকল ধরনের অপরাধেই সম্পৃক্ত ছিল কিশোর ওই গ্রুপ। তারই ধারাবাহিকতায় মাদকের টাকা ভাগাভাগিতেই খুন হয় জিম। ঘটনাস্থল থেকে ১১ হাজার টাকাও উদ্ধার করে পুলিশ।
গত মঙ্গলবার সকালে ভেড়ামারার প্রফেসরপাড়ার তিন তলা’র একটি বাড়ি থেকে তুষার মন্ডল ওরফে জিম (২০)’র লাশ উদ্ধার করে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত করেছিল। এঘটনার পর থেকেই হত্যার মোটিভ উদ্ধারে মরিয়া হয়ে উঠে ভেড়ামারা থানা পুলিশ। অভিযান চালিয়ে রাতেই আটক করে কিলিং মিশনে অংশ নেওয়া মূল আসামী কিশোর গাং’র শীর্ষ সন্ত্রাসী সাকিব (২১) কে। সে প্রফেসরপাড়ার মৃত সিরাজুল ইসলাম সিরু ড্রাইভারের ছেলে।
ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন, ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্য্যায়ে হত্যাকান্ডের কথা স্বীকার করে সাকিব। সে জানিয়েছে, মাদকের কারনেই কয়েক জন মিলে তাকে হত্যা করা হয়। এরপর লাশ ফেলে তারা পালিয়ে যায়। আজ বুধবার সকালে সাকিবের ১৬৪ ধারায় জবানবন্দী নেওয়ার জন্য কুষ্টিয়া ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভেড়ামারার প্রফেসারপাড়া এলাকায় কিশোর গ্যাংর সদস্যরা খুবই সক্রিয়। তারা নানা ধরনের অপরাধমুলক কর্মকান্ড চালাতো। এই কিশোর গ্যাংরাই সদস্য ছিল নিহিত তুষার মন্ডল ওরফে জিম। নেতৃত্বে ছিলেন, সাকিব। ওই গ্রুপটি ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ক্রয়, বিক্রয় এবং খাওয়া সবই করতো। নেশায় ডুবে থাকতো সব সময়। পুলিশ বলেছে, হত্যাকান্ডের পূর্বেও সন্ধ্যার পর থেকে তারা ৩টি মাদক স্পট থেকে মাদক গ্রহন করে। ভোর রাতের দিকে মাদক সংকান্ত বিষয়ে একে অপরের সাথে বিরোধ দেখা দিলে খুনের শিকার হয় তুষার মন্ডল ওরফে জীম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024