১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১২:৪৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ককটেল বোমা ফাটিয়ে ৩ ব্যবসায়ীর উপর হামলা

ভেড়ামারায় ককটেল বোমা ফাটিয়ে ৩ ব্যবসায়ীর উপর হামলা

শাহ্ জামাল :
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের ডিস ব্যাবসায়ী আশরাফুল ইসলাম কচি (৫৬), তার পুত্র আবিদ (২৮) এবং পরানখালীর মুদি ব্যবসায়ী জুয়েল রানা শামীম (৩৪)’র উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে পৃথক পৃথক দুটি ঘটনায় হামলার স্বীকার হন ব্যবসায়ীরা। এসময় সন্ত্রাসীরা ককটেল বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রাম দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাদের লক্ষ্য করে গুলিও চালায় সন্ত্রাসীরা। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় ভেড়ামারা শহরের ডিস ব্যবসায়ীর অফিসে ৪/৫ জন মুখোশধারী সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ২/৩ টি ককটেল বোমা ফাটিয়ে আশরাফুল ইসলাম কচি ও তার ছেলে মোঃ আবিদ এর উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় আবিদকে বেধড়ক মারপিট করে, অফিসের গ্লাসের দরজা ভাংচুর, অফিসের র‌্যাকে থাকা মালামাল বিনষ্ট করে ও অফিসের বাহিরে ১টি মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে সন্ত্রাসীরা বীর দর্পনে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপর দিকে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়নের পরানখালী বাজারের মুদি ব্যবসায়ী জুয়েল রানা শামীমের বাসভবনে হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় ধারালো রাম দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে গুরুত্বর জখম করে সন্ত্রাসীরা। এসময় তার প্রবাসী ভাই আমিনুল ইসলাম ঘর থেকে বের হলে তাকে লক্ষ্য করে পর পর ৩টি গুলি চালায় সন্ত্রাসীরা। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়। আমিনুল ইসলাম জানান, মুমুষ অবস্থায় ছোট ভাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024