১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:৫৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও ৫ম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা/ কোন অপশক্তির কাছে মাথানত করি নাই বলেই সেদিন বাংলাদেশ কে স্বাধীন করতে পেরেছিলাম ……………….যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম

ভেড়ামারায় এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও ৫ম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা/ কোন অপশক্তির কাছে মাথানত করি নাই বলেই সেদিন বাংলাদেশ কে স্বাধীন করতে পেরেছিলাম ……………….যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা রশিদুল আলম

মোঃ উজ্জল হোসেন :
বাংলাদেশ আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের সদস্য, সংস্থাপন মন্ত্রানালয়ের সাবেক সচিব, বিশিষ্ট রাজনৈতিক, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রনাঙ্গনের লড়াকু সৈনিক যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোঃ রশিদুল আলম বলেছেন, কোন অপশক্তির কাছে মাথানত করি নাই বলেই সেদিন আমরা বাংলাদেশ কে স্বাধীন করতে পেরেছিলাম। ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতা, এসএসসি শিক্ষার্থীদের বিদায়, ৬ষ্ট শ্রেনীদের শিক্ষার্থীদের বরন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন এবং ৫ম শ্রেনীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। রশিদুল আলম বলেন, আগামী প্রজন্মই হলো বাংলাদেশের ভবিষ্যত। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ধারা অব্যবহত রাখতে হলে আমাদের আগামী প্রজন্ম কে আরো সচেতন এবং দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য কোন অন্যায়, কোন অপশক্তির কাছে মাথানত করা যাবে না। ১৯৭১ সালে কারো কাছে মাথানত করি নাই বলেই আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যবহত রাখতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। এসময় তিনি মানুষ গড়ার কারিগর শিক্ষকদের ভুয়সী প্রশংসা করেন।
ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার’র সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, রশিদুল আলম’র সহধর্মিনী হাবিবা আলম। গতকাল শনিবার সকাল ১১টায় অনুষ্টিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য ও ভেড়ামারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমুখ। ভেড়ামারা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার বলেন, ১০৫ বছরের পুরানো ঐতিহ্যবাহী বিদ্যাপীট এই প্রতিষ্ঠান। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই প্রতিষ্ঠানের ছাত্ররা। তিনি বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের শপথ, আমরা যে ছাত্র কে যেভাবে পাবো, তার থেকে ভালো ছাত্র হিসাবে গড়ে তুলবো।
এর আগে প্রধান অতিথি রশিদুল আলম কে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি পরিদর্শন করেন বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতার স্টলগুলো। শিক্ষার্থীদের অভাবনীয় কারুকার্যের ভুয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024