| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় ড্রামট্রাকে পিষ্ট হয়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র’র শ্রমিকের মৃত্যু

ভেড়ামারায় ড্রামট্রাকে পিষ্ট হয়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র’র শ্রমিকের মৃত্যু

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র’র শ্রমিক ইমরান হোসেন (২৭) নিহত হয়েছে। গতকাল বৃহস্প্রতিবার রাত ৮টার দিকে তার কর্মস্থল রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ফেরার পথে গোলাপনগরে ড্রাম ট্রাকের চাকাই সে পিষ্ট হয়। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, চরম হতদারিদ্র্য ভ্যান চালক বাচ্চু মিয়ার সন্তান ইমরান কিছু দিন পূর্বেই ভাগ্য বদলের আশায় চাকুরী শুরু করেছিলেন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। ভালই চলছিল সব কিছু। কিন্তু ঘাতক ড্রাম ট্রাক কেড়ে নেয় তার সব কিছু। মৃত্যুর ১ দিন আগেই তিনি পুত্র সন্তানের পিতা হয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024