১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | বিকাল ৪:১১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩/একে কন্সট্রাকশনকে ২-১ সেটে হারিয়ে মেহেরুল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

ভেড়ামারায় ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩/একে কন্সট্রাকশনকে ২-১ সেটে হারিয়ে মেহেরুল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

উজ্জল হোসেন:
শুক্রবার রাতে ভেড়ামারা উপজেলা পরিষদ চত্বরের ব্যাডমিন্টন কোর্টে উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দু’দিন ব্যাপী ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মেহেরুল স্মৃতি সংসদ ২-১ সেটে একে কন্সট্রাকশনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া মনিগ্রুপ তৃতীয় স্থান লাভ করেছে। আজকের ফাইনাল খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীনসহ উপজেলা অফিসার্স ক্লাব ও উপজেলা ক্রীড়া সংস্থার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক আজকের ফাইনালসহ অন্যান্য খেলাগুলো উপভোগ করেন।।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024