১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | বিকাল ৪:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন

ভেড়ামারায় ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব টয়লেট দিবস পালন

উজ্জল হোসেন :
“অদৃশ্যকে দৃশ্যমান করো” এই শ্লোগানকে ধারণ করে গতকাল সোমবার সকালে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে ভেড়ামারা উপজেলার ১৬ দাগ গ্রামে জ্যোসনা মহিলা সমিতির আয়োজনে বিশ্ব টয়লেট দিবস’২০২২ পালন করা হয়।
অনুষ্ঠানে ভেড়ামার উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো: জাহিদুল হক স্যানিটেশন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। তিনি বলেন, স্বাস্থ্যসম্মত জীবনযাপনে প্রতিটি মানুষেরই চাই ভালো টয়লেট। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, টয়লেটকে এড়িয়ে চলার কোনো সুযোগ করোরই নেই। এছাড়া এখন করোনা কাল চলছে, এ সময়ে টয়লেট ব্যবহারে খুবই সতর্ক হতে হবে। টয়লেট মানেই সেখানে জীবাণুর কারখানা। তাই টয়লেট পরিচ্ছন্নভাবে ব্যবহার করা খুবই জরুরি। টয়লেট ব্যবহারের পর সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ভালো ভাবে ধুতে হবে।
আলোচনা শেষে উপস্থিত নারী পুরুষ অংশ গ্রহণকারীদের মধ্যে যাদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই তারা টয়লেট নির্মান করার প্রতিশ্রুতি ব্যক্ত করনে। অনুষ্ঠান শেষে ১৬ দাগ গ্রামের সাধারণ নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা পুরো এলাকা প্রদক্ষিন করে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশন এর এ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর আক্তারুজ্জামান, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন’র ভেড়ামারা ইউনিটি ম্যানেজার লিন্টু মিয়া।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024