সাজেদুর রহমান, ষ্টাফ রির্পোটার:
কুষ্টিয়ার ভেড়ামারার লালনশাহ্ ব্রীজ এর সন্নিকটে কুষ্টিয়া পাবনা মহসড়কে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এসময় গুরুত্বর আহত হয়েছে আরো ২জন। নিহত যুবক মেহেদী (২৫) রুপপুর পারমানবিক বিদ্যুৎ’র শ্রমিক এবং তালবাড়িয়া এলাকার আব্দুর রশিদের পুত্র। গতকাল শনিবার সন্ধ্যা রাত ৮টায় দিকে এঘটনাটি ঘটে।
জানা গেছে, প্রতিদিনকার ন্যায় রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন যুবক মেহেদী সহ তার ২ জন সহযোগি। অন্য দিকে সবজি বোঝায় করে পাবনার দিকে যাচ্ছিলেন দ্রুতগামী একটি ট্রাক। এসময় মুখোমুখি সংঘর্ষে নিহত হয় যুবক মেহেদী। গুরুত্বর আহত অন্য ২ জন শ্রমিক। তাদের কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভেড়ামারা হাসপাতাল এবং পরে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।