১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১১:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
হেলিকপ্টারে উড়ে এলেন কুয়েত রাজপরিবারের সদস্য আব্দুল্লাহ সুলাইমান ॥ হাজারো মানুষের ঢল ॥ ভেড়ামারার কুচিয়ামোড়ায় মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইসলামিক কমপ্লেক্স’র শুভ উদ্বোধন

হেলিকপ্টারে উড়ে এলেন কুয়েত রাজপরিবারের সদস্য আব্দুল্লাহ সুলাইমান ॥ হাজারো মানুষের ঢল ॥ ভেড়ামারার কুচিয়ামোড়ায় মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইসলামিক কমপ্লেক্স’র শুভ উদ্বোধন

নোমান জহির রাজা :
বর্ণাঢ্য আয়োজনে শুভ উদ্বোধন হলো কুষ্টিয়ার ভেড়ামারার কুচিয়ামোড়ায় মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইসলামিক কমপ্লেক্স। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে আসেন কুয়েত রাজপরিবারের সদস্য আবদুল্লাহ সোলাইমান। হেলিকপ্টার টি বিজেএম কলেজ মাঠে দুপুর ১২টায় অবতরন করলে হাজার হাজার উৎসুক মানুষের ঢল নামে কলেজ মাঠে। এসময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব রুবেল মাহমুদ রতন এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন। দুপুর সোয়া ১২ টার দিকে কুয়েত রাজপরিবারের সদস্যরা মাদ্রাসা প্রাঙ্গনে এলে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। ফুলের পাপড়ি ছিটিয়ে, মাল্য পরিয়ে বরন করে নেওয়া হয় অতিথিদের। পরে ফিতা কেটে মাদ্রাসা প্রাঙ্গনে প্রবেশ করে একে একে বিভিন্ন ভবনের ফিতা কেটে ক্লাশে প্রবেশ করেন। এরপর মুল ভবনের ফলক উন্মোচন করেন রাজ পরিবারের সদস্য আবদুল্লাহ সোলাইমান মোহাম্মদ ছলেহ আশ্বায়েজি এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া-২ ভেড়ামারা মিরপুর আসনের সংসদ সদস্য জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ, কুয়েতের রহমা ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোহাম্মদ যাছেম ঈসা যাছেম আল কাচ্ছার, এসএসটিএস কুয়েত বাংলাদেশ অফিস এর কান্ট্রি ডিরেক্টর ড. সাঈদ সাবরী আল রাগব আলি, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা বিজেএম কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দীন, ভেড়ামারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব রুবেল মাহমুদ রতন।
উল্লেখ্য, কুয়েত’র সোসাইটি সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট’র অর্থায়নে এবং ভেড়ামারা বি জি এম ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব রুবেল মাহমুদ রতনের সার্বিক তত্ত্বাবধায়নে ভেড়ামারার কুচিয়ামোড়ায় নির্মিত হয় জাকজমক পূর্ন মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা, এতিমখানা ও ইসলামিক কমপ্লেক্স। সৌন্দর্যমন্ডিত মাদ্রাসা ভবন, নব নির্মিত মসজিদ, লিল্লাহ বোর্ডিং দিয়ে সাজানো সুসজ্জিত প্রতিষ্ঠাটি ইতিমধ্যে সকলের নজর কেড়েছে। মাদ্রাসার নির্মান শৈলী দেখে প্রজেক্ট ইনচার্জ আব্দুল আহাদ এবং অফিস প্রতিনিধি হাফিজ মুহাম্মদ শফিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন। প্রায় ২ কোটি টাকা ব্যায়ে মদিনাতুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানাটি নির্মান হয়। যার মূল সুপারভিষনের দায়িত্ব পালন করেন মাদ্রাসার পরিচালক হাফেজ রকিবুল আলম রানা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024