১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বৃহস্পতিবার | বর্ষাকাল | দুপুর ১:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই কৃষকের বসত বাড়ি

ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই কৃষকের বসত বাড়ি

মোঃ স্মরণ, ষ্টাফ রিপোর্টার :
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের প্রান্তিক এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ওই কৃষক পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার আনুমানিক বেলা ১২ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আসমত আলী প্রান্তিক কৃষক এর বাড়িতে এ ঘটনা ঘটে। আসমত আলী ও নুরজাহান
জানান, হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। রান্না করার
পর আর চুলা জ্বলেনিএছাড়া বিদ্যুৎ থেকেও আগুন লাগেনি।কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না।
তিনি বলেন, দুটি শোবার রুম, রুমে থাকা নগত কিছু টাকা, আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলসহ রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ৫ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করছি।
ধরমপুর ইউপি চেয়ারম্যান শামছুল হক বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের সব কিছুই শেষ।
ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে ওই বাড়ির প্রায় সব
কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক তিন লাখ
টাকার মতো বলে জানতে পেরেছি।
এ বিষয়টি উপজেলা প্রশাসন অবগত হলে আজ বিকেলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ ও ধরমপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুল হক আসমত আলী ও নুরজাহান এর বাড়ী পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসন হতে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024