উজ্জল হোসেন: আজ সকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে হাসিনা মমতাজ যোগদান করেছেন। এ সময় তিনি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। পরে উপজেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।।