১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | দুপুর ১:৩৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
সাংবাদিক নাব্বিরের উপর হামলা সাংবাদিক মহলের ক্ষোভ

সাংবাদিক নাব্বিরের উপর হামলা সাংবাদিক মহলের ক্ষোভ

স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ায় আবারও সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। পেশাদ্বার দায়িত্ব পালনের সময় হামলার শিকার সাংবাদিক নাব্বির আল নাফিজ কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সদস্য। এ ঘটনায় হামলাকারিকে দ্রুত গ্রেফতারের দাবি ও ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ। গতকাল বিকাল সাড়ে তিনটাই কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার মোড়ে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন( আরআরএফ) এর ম্যানেজার বিল­াল হোসেন সাংবাদিক নাব্বির আল নাফিজকে বেধরক মারপিট করে এবং ক্যামেরা ভাংচুর করে। এ ঘটনায় আহত সাংবাদিক নাব্বির আল নাফিজের ভাবি মিতানুর রহমান বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি এজহার দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক নাব্বির আল নাফিজের ভাই জুবায়ের আল নাফিজ ও ভাবি মিতানুর রহমান ঋণ নেয়ার জন্য আরআরএফ ফাউন্ডেশনে যায়। গত ১০ দিন আগে ঋণ গ্রহনের আবেদন করেন এবং ম্যানেজার ৪৯০০ টাকা অগ্রিম নেয়। আজ নয় কাল বলে ঘুরাতে থাকলে ঘটনার দিন জুবায়ের আল নাফিজ ও মিতানুর আরআরএফ কার্যালয়ে কথা বলতে গেলে ম্যানেজার বিল­াল অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে মিতানুরকে মারপিট করে বিল­াল হোসেন। বিষয়টি জানার পর সাংবাদিক নাব্বির আল নাফিজ তার ক্যামেরাম্যানকে সাথে নিয়ে তথ্য সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে পৌছায়। মিতানুরকে মারপিটের কারন এবং ঋণ প্রদানের জটিলতার কারন জিজ্ঞাসা করা মাত্রই ম্যানেজার বিল­াল ক্ষিপ্ত হয়ে নাব্বির আল নাফিজকে মারধর শুরু করে। পরে একটি পাশের রুমে নিয়ে বেধরক মারপিট ও শারিরিক নির্যাতন করা হয়। এসময় ক্যামেরা ভেঙে ফেলে এবং পরবর্তিতে দেখে নেওয়ার হুমকি দিয় বিল­াল। এ বিষয়ে সাংবাদিক নাব্বির আল নাফিজ জানান, আমি হামলার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আরআরএফ এর ম্যানেজার আমার উপর চড়াও হয়। আমার ক্যামেরার উপর বাড়ি দিয়ে আমাকে টানা হেচড়া করে অফিসের ভিতরে নিয়ে দরজা আটকিয়ে আমাকে বেধরক মারপিট করে। যার সিসিটিভি ফুটেজ প্রমান রয়েছে। পার্শবর্তি দারুস সেফার সিসিটিভি ক্যামেরায় তা ধারন হয়েছে। স্বাধীন সাংবাদিকতা পথে বিল­ালের মত মানুষ আজ বড় বাধা। তাকে শাস্তির আওতায় আনা না হলে পরবর্তিতে তিনি সাংবাদিকদের জন্য মূর্তমান আতংক হয়ে উঠবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024