১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১০:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় শিক্ষিকার লাশ উদ্ধার

কুষ্টিয়ায় শিক্ষিকার লাশ উদ্ধার

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ায় নিজ বাসা থেকে স্কুলশিক্ষিকা রোকসানা খানম (৫২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা খানম কুষ্টিয়া জিলা স্কুলের ইংরাজী বিভাগের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রোকসানা খানমের স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে চৌগাছা উপজেলায় এলজিডি অফিসে কর্মরত থাকার কারনে কুষ্টিয়া হাউজিংয়ের বাসায় তিনি একাই থাকতেন। তিারা নি:সন্তান ছিলেন। গতকাল রবিবার রাতে কে বা কারা তাকে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। আজ সকালে নিহতের এক স্বজন দরজা খুলে নিহতের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, কে বা কারা রাতের অন্ধকারে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। তদন্ত চলছে তদন্ত শেষে জানানো হবে বলে তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024