উজ্জল হোসেন:
“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক সাথে” এই শ্লোগান কে ধারণ করে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ওয়েভ ফাউন্ডেশন এর উদ্দ্যোগে জাতীয় স্যানিটেশন মাস-২০২২ এবং হাত ধোয়া দিবস বর্ণাঢ্য আয়োজনে পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কামিনি মহিলা সমিতিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার। অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপÍর’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ ছাইদুর রহমান। এসময় তিনি হাতের মাধ্যমে কিভাবে জীবাণু মানব শরীরে প্রবেশ করে এবং সুস্থ থাকার জন্য হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি সকল নারী, পুরুষ, শিশুদের প্রাত্যহিক জীবনে নিয়মানুযায়ী হাত ধোয়ার অভ্যাস আরো জোরালো ভাবে মেনে চলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। পরে প্রধান অতিথির নেতৃত্বে আনন্দঘন পরিবেশে নিয়ম মেনে হাত ধোয়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে রামচন্দ্রপুর গ্রামের সাধারণ নারী, পুরুষ ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং “হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক সাথে” শ্লোগান প্রদান করে। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের এ্যাকসেস প্রকল্পের কুষ্টিয়া জেলা ফিল্ড মনিটর আক্তারুজ্জামান, হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম, দৈনিক মানবজমিন ও আজকের আলো পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ওয়েভ ফাউন্ডেশনের ইউনিটি ম্যানেজার মোঃ লিন্টু মিয়া।