১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১০:৪৪
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ইজিবাইক চালক হত্যা মামলায় একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

ভেড়ামারায় ইজিবাইক চালক হত্যা মামলায় একজনের ফাঁসি, দু’জনের যাবজ্জীবন

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ইজিবাইক চালক হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (০৪ অক্টোম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়ার অতিরিক্তি জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম আসাদ (২৭) কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দত্তপাড়ার খন্দকার ইউনুস আলীর ছেলে। তিনি পলাতক। তাকে মৃত্যুদণ্ড ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার মুক্তাঙ্গন আবাসন প্রকল্প-১ এর বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও একই উপজেলার বড়খড়িখালী এলাকার আব্দুল গণি মোল্লার ছেলে রাজু মোল্লা (২০)। যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ভেড়ামারার সুজন শিকদার ব্যাটারি চালিত ইজিবাইক চালাতেন। তিনি ২০১৬ সালের ২৮ মার্চ দুপুরে বাড়ি থেকে জগতি এলাকার একটি গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে ভাড়া মারার জন্য বের হন। এরপর নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর ২৯ মার্চ ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া এলাকার একটি লিচু বাগান থেকে সুজন শিকদারের মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।
এ ঘটনায় ২৯ মার্চ নিহতের ভাই আলমগীর শিকদার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালের ১০ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ভেড়ামারা থানার সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ।
দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত। কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024