১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | দুপুর ২:২১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
দিনে দুপুরে কুষ্টিয়া শহরের ন্যাশনাল ডায়গনষ্টিক সেন্টার ভাংচুর ও লুটপাট

দিনে দুপুরে কুষ্টিয়া শহরের ন্যাশনাল ডায়গনষ্টিক সেন্টার ভাংচুর ও লুটপাট

মোঃ স্মরণ, স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া শহরের সরকারী কলেজের সামনে ন্যাশনাল ডায়গনষ্টিক সেন্টার ভাংচুর ও লুটপাট করেছে দৃর্বত্তরা। হামলা করে দৃর্বত্তরা পুলিশের সাামনে অবস্থান করলেও পুলিশ তাদের গ্রেফতার করেনি।

দিকে স্থানীয়দের পুলিশ জানান, মামলা না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা যাবে না। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে কুষ্টিয়া সরকারী কলেজের ভিতর থেকে এক যুবক ধাওয়া খেয়ে ন্যাশনাল ডায়গনষ্টিক সেন্টারের ভিতরে ঢুকে পড়ে। তাকে ধাওয়া করে এসে ২০/২৫ জনের সশস্ত্র যুবক ডায়গনষ্টিক সেন্টারে ডাক্তারদের বসার রুম, ইসিজি রুম প্যাথলজী সেন্টার ভাংচুর করে।

পাশাপাশি ক্যাশ বাক্স ভাংচুর করে নগদ অর্থ লুট করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতি করার উদেশ্যে ঘটনাটি ঘটিয়েছে দৃর্বত্তরা। এরপর কুষ্টিয়া থানার খবর দিলে থানা থেকে এএসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসে। প্রতিষ্ঠানের মালিক সজল পাল জানান, যে সকল যুবক ভাংচুর করে তারা পুলিশের সামনে দাড়িয়ে ছিলো।

পুলিশ নিরব ভূমিকা পালন করে। স্থানীয় লোকজন এএসআই আসাদকে কেন গ্রেফতার করা হচ্ছে না জিজ্ঞাসা করলে তিনি বলেন, মামলা না হওয়া পর্যন্ত গ্রেফতার করা যাবে না। এদিকে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ভিডিও ফুটেজ দেখেছি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রতিষ্ঠানের মালিকপক্ষ জানিয়েছেন, কি পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন নির্ধারণ করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024