উজ্জল হোসেন :
সাময়িক সমস্যা কাটিয়ে উঠতে ভেড়ামারা-১২ মাইল মহাসড়কের ৩ নং ব্রীজ’র উপর নির্মান করে দেওয়া হয় বেইলি ব্রীজ। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পারাপার হয় এই ব্রীজ দিয়ে। মাত্র ১টি গাড়ি ব্রীজে উঠলেই বন্ধ হয়ে যায় যান চলাচল। অনেক সময় দীর্ঘ লাইন পরে যায় ব্রীজের এপার ওপার। জনদূর্ভোগ পোহাতে হয় সর্ব সাধারন কে। এভাবেই চলছে মাসের পর মাস। বছরের পর বছর। কিন্তু দুর্ভোগ লাগবে কোন কার্যকর ব্যবস্থা নেই। জনমনে প্রশ্ন, জনদুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি ?
তবে একটি সূত্র জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে হতে যাচ্ছে জিকে ৩ নম্বর ব্রিজ নির্মাণের টেন্ডার। ইতোমধ্যে নির্মাণের অনুমোদন মিলেছে। প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ব্রীজ এর যাবতীয় কার্য সম্পাদন করবে বলে জানা গেছে।
ভেড়ামারা এবং দৌলতপুর দুটি উপজেলার একমাত্র যোগাযোগ মাধ্যম দৌলতপুর-ভেড়ামারা সড়ক। এ সড়কে তিন নম্বর ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে ঝুঁকি পুর্ণ হয়ে পড়ে। যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।