সাজেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার ভেড়ামারাই বজ্রপাতে আশরাফুল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। সে মুসলিমপুর পাম্প হাউস পাড়া এলাকার ফজলুর রহমানের পুত্র। আজ মঙ্গলবার সকাল ৯ টায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,আজ সকালে প্রচুর
বৃষ্টিপাত হচ্ছিল। বৃষ্টির ভেতর তিনি ক্যানেলে মাছ ধরছিলেন। এ সময় পানিতে বজ্রপাত পড়ে বিদ্যুত চমকানোর মাধ্যমে সে নিহত হয়।