মনিরুল ইসলাম:
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণীর দুই তরুণ তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় মিরপুর রেলওয়ে স্টেশনের অদূরে ব্রিজের উপর এ ঘটনাটি ঘটে। নিহত নাঈম মিরপুর বর্ডার গার্ড এন্ড পাবলিক হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। সে মিরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের নওপাড়া মহল্লার আজিজের ছেলে। অন্যদিকে নিহত ঋতু মিরপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। সে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী জানান, নিহত তরুণ তরুণী মিরপুর তহ বাজারের রাজু মাস্টারের কোচিং এ ব্রিজ পার হয়ে আসছিল এ সময়ে পিছন দিক থেকে আসা দ্রুতগামী রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনটি ওইস্থানে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে।