১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | রাত ১:১৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়া ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

কুষ্টিয়া ডিসির মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

কুষ্টিয়া অফিস:
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সতর্ক থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসক তার ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে উল্লেখ করেন, ‘জেলা প্রশাসক কুষ্টিয়ার সরকারি মোবাইল নম্বর (০১৭১৫-৪৬**৪৬) ক্লোন করার মাধ্যমে জনৈক অসাধু ব্যক্তি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করছেন। ওই নম্বর থেকে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো প্রকার লেনদেন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এবিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, কে বা কারা তার মোবাইল নম্বর ক্লোন করেছেন। একজন ভুক্তভোগী বৃহস্পতিবার তাকে ফোনে বিষয়টি জানান। এর পরপরই তিনি আগাম সর্তকর্তা হিসেবে কেউ যেন এই প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারিত না হন সেজন্য ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাহেদ আরমান বলেন, ‘স্যারের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একাধিক ব্যক্তির কাছে অর্থ দাবি করা হয়েছে বলে আমাদের বেশ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়নি।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024