১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৯:৫২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারার আলোচিত দানেজ হত্যা মামলার প্রধান আসামি জিয়া’র মাদক মামলায় ১০বছরের কারাদন্ড।

ভেড়ামারার আলোচিত দানেজ হত্যা মামলার প্রধান আসামি জিয়া’র মাদক মামলায় ১০বছরের কারাদন্ড।

উজ্জ্বল হোসেন :
ভেড়ামারার আলোচিত দানেজ হত্যা মামলার প্রধান আসামি জিয়া’র মাদক মামলায় ১০বছরের কারাদন্ড প্রদান করেছেন কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১’র বিচারক জনাব তাজুল ইসলাম। গত ২১শে আগস্ট আসামির উপস্থিতে বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন। উল্লেখ্য, ২০১৯সালের ১৩ নভেম্বর দুপুরে ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এলাকার ১২মাইলস্থ সোনার বাংলা হোটেলের সামনে থেকে ১০০বোতল ফেন্সিডিলসহ মাদকসম্রাট জিয়া আটক হয়। এব্যাপারে ভেড়ামারা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় ২০১৯ সালের ২৭শে ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) প্রদান করা হয়। মাদক মামলায় ১০বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত জিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর বিলশুকা গ্রামের মৃত শামসুদ্দিন’র ছেলে। প্রকাশ থাকে যে, ২০২১সালের ১৭ ডিসেম্বর বিকেলে পূর্বশত্রুতার জেরে জিয়া’র নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকার মৎস্যচাষী দানেজ আলীকে নৃশংস ও বর্বরোচিত ভাবে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম করে। পরের দিন ১৮ডিসেম্বর সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দানেজ আলী’র মর্মান্তিক মৃত্যু সংঘটিত হয়। এব্যাপারে দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি জিয়া।।।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024