১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ১১:৪১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারার আলোচিত রক্সি পেইন্ট এর এরিয়া ম্যানেজার লোকমান হত্যা মামলায় প্রধান আসামী সহ গ্রেফতার-২

ভেড়ামারার আলোচিত রক্সি পেইন্ট এর এরিয়া ম্যানেজার লোকমান হত্যা মামলায় প্রধান আসামী সহ গ্রেফতার-২

শাহ্ জামল :
কুষ্টিয়ার ভেড়ামারায় আলোচিত রক্সি পেইন্ট কোম্পানির এরিয়া ম্যানেজার লোকমান হত্যার প্রধান আসামী সহ ২ জনকে আটক করেছে র‍্যাব-১২’র চৌকষ একটি দল।

র‍্যাব’র ব্রিফিং এ জানানো হয়, গত ৭ আগস্ট বিকালে ঢাকার সাভার এলাকা থেকে লোকমান হত্যা মামলার এজহার নমীয় প্রধান আসামি সোহানুর রহমান সোহান(২২), এবং তার পিতা দর্পন আলী (৬১) কে গ্রেফতার করা হয়। হত্যার পর থেকেই তারা গাঁ ঢাকা দিয়েছিল। তারা ভেড়ামারার দক্ষিণ রেলগেট এলাকার বাসিন্দা। গ্রেফতারের পরই অাসামীদের নিয়ে হত্যাকান্ডের স্থলে অাসে রেব এবং পুলিশ। সোহানের দেখানো মতে হত্যাকান্ডের স্থান ভেড়ামার দর্পণ হার্ডওয়ার এর গোডাউন হতে নিহতের রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার আসামী সোহানুর রহমান সোহান হত্যাকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ স্বীকার করেছে।নিহত লোকমান হোসেন দর্পণ হার্ডওয়ার এর নিকট প্রদত্ত বকেয়া টাকা আদায়ের উদ্দেশ্যে গেলে দোকানের মালিক দর্পণ আলীর ছেলে মোঃ আব্দুল আউয়াল রেভেন তার বাবা কর্তৃক প্রদেয় বকেয়া টাকা কুক্ষিগত করার উদ্দেশ্যে লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মতে রেভেন এর ছোট ভাই সোহান ভিকটিমকে তাদের ভাড়াকৃত গোডাউনে হত্যার উদ্দেশ্যে নিয়ে যায়। এসময় প্রান্ত ইসলাম সাব্বির, মোহাম্মদ শুভ উভয়ের সহযোগিতায় তারা লোকমান কে হাতুড়ি দিয়ে মাথায় মাথায় আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যাকান্ড করে। হত্যাকাণ্ডের পরের দিন সকালে সোহান তার বাবা দর্পন কে বিষয়টি জানায়। দর্পন মৃতদেহটি গুম করে ফেলার নির্দেশ দেয়। একই দিন গভীর রাতে রেভেনের বন্ধু জীবন ও দর্পণ হার্ডওয়ারের কর্মচারী তুহিনের পাহারায় ভিকটিম এর মৃতদেহ ভেড়ামরা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশের গলিতে ফেলে রাখে।
উল্লেখ, গত ৩ অগাস্ট সকালে ভেড়ামারা হাইস্কুল গলির তেল মিলের পাশে ড্রেন ও আবর্জনাযুক্ত স্থানে বস্তাবন্দি অবস্থায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে তার সহধর্মিণী জিন্নাত আরা টুম্পা বাদী হয়ে ভেড়ামারা থানায় ৭ জন কে আসামি এবং আরো ৪/৫ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা দায়ের করেন যার মামলা নং ০৬ তারিখ ৩-৮-২২।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024