১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:০৭
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
নিখোঁজের দুই দিন পর/ ভেড়ামারায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার’র বস্তাবন্দি লাশ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর/ ভেড়ামারায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার’র বস্তাবন্দি লাশ উদ্ধার

উজজ্ল হোসেন:
কুষ্টিয়ার ভেড়ামারায় নিখোঁজের ২দিন পর রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন (৩৬)’র বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ভেড়ামারা সরকারী মডেল স্কুলের গলি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত লোকমান খুলনা বাগেরহাট’র মোড়লগঞ্জের সাইদুর রহমানের পুত্র। তার পরিবারের দাবী, কোম্পানীর কাজ করতে গিয়ে ভেড়ামারার দর্পন হার্ডওয়ারের সামনে থেকে তিনি নিখোঁজ হন। অতঃপর তাকে খুন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন লোকমান হোসেন। কুষ্টিয়া শহরের ভাড়া বাসায় পরিবার নিয়ে তিনি বসবাস করতেন। গত ১ অগাষ্ট দুপুর ১২টার দিকে তিনি ভেড়ামারার মার্কেটে আসেন। দুপুরেই শহরের দর্পন হার্ডওয়ারের সামনে থেকে তিনি নিখোঁজ হন। দুপুুরের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তার সাথে কোন যোগাযোগ করতে না পেরে নিহতের স্ত্রী জিনাত আরা টুম্পা ভেড়ামারা থানায় সাধারন ডায়েরী করেন। যার নং ৬৩। তারিখ:০২/০৮/২০২২। এরপর থেকেই নিহত কে খুজতে মরিয়া ছিল ভেড়ামারা থানা পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে ভেড়ামারা সরকারী মডেল স্কুলের গলির ড্রেনের পাশে বস্তাবন্দি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশে খবর দেয়। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে বস্তাবন্দি মরদেহ টি উদ্ধার করলে নিহতের স্ত্রী তাকে শনাক্ত করেন।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, জিডির পর থেকেই পুলিশ লোকমান কে উদ্ধারে ব্যাপক তৎপরতা চালায়। কিন্তু তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে, তাঁকে হত্যার পর তার লাশ ফেলে রাখা হয়। তিনি আরো বলেন, গোয়েন্দা ও জেলা পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের গ্রেফতারে অভিযান চলছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024