১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রবিবার | শরৎকাল | রাত ১২:৪৯
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মিরপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

মিরপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের অপসারণের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শত শত নারী-পুরুষের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হারুন-অর-রশিদ হিরন খানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুফি আল আসাদ বিপ্লব, আবু জাফর, খলিলুর রহমান, আমলা ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল আহমেদ, ক্রীড়াবিদ আনোয়ার হোসেন বুড়ো, হাশেম আলী, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, আহাম্মদ আলী, আবুল কাশেম, আব্দুর রাজ্জাক, আতিকুল ইসলাম, চাকুরী প্রার্থী শিহাব উদ্দিন প্রমুখ। এ সময় বক্তরা বলেন, প্রধান শিক্ষক এনামুল ইসলাম বিদ্যালয়ে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দূর্নীতিতে জড়িয়ে পড়েন। দৈনিক পত্রিকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শুক্রবার (২২ জুলাই) গোপনে নিয়োগ কমিটি করে মোটা অংকের টাকার বিনিময়ে ৬টি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। বক্তরা এ অবৈধ নিয়োগ এবং দূর্নীতিবাজ প্রধান শিক্ষক এনামুল ইসলামের অপসারণের দাবী জানান। এ ব্যাপারে প্রধান শিক্ষক এনামুল ইসলাম মুঠোফোনে বলেন, স্বচ্ছ ও নিয়ম-নীতি মেনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখনও নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024