শাহ্ জামাল:
ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব আ.স.ম আব্দুল কুদ্দুস বৃহস্প্রতিবার রাত ১০ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি…….. রাজেউন)। মৃত্যু কাল তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। কাজীহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাযা নামাজে জনতার ঢল নামে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাজী কল্যান পরিষদের সাধারণ সম্পাদক অালহাজ্ব খাদেমুল ইসলাম সহ হাজী কল্যান পরিষদের হাজীবৃন্দ।