১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৩:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন

কুষ্টিয়ায় ছেলের হাতে বাবা খুন

কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া পৌরসভায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) সকাল ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু হোসেন (৪২) কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দুদিন আগে বাড়ি এসেছেন বাবু। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বাবু ও তার ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সকালে দুজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলে বাঁশ দিয়ে আঘাত করলে বাবা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত স্বজনরা বলেন, নিহত বাবু দুদিন আগে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চেয়েছেন। কারণ ছেলে দড়ি ফ্যাক্টরিতে কাজ করে অর্থ উপার্জন করেন। কিন্তু ছেলে তাতে রাজি না। এ নিয়ে ঝগড়া চলছিল দুদিন ধরে। এ নিয়ে আজ শুক্রবার সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়।
নিহত বাবুর স্ত্রী বলেন, আমি পরের বাড়িতে কাজ করে খাই। ছেলে দড়ি কারখানায় কাজ করে। তার বাবাকে টাকা না দেওয়ায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। তবে হাসপাতালের একাধিক সূত্র আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম দৈনিক স্বাধীনতা বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024