১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:৫৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় প্রকাশ্য যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা ॥ আটক-১ ॥ উত্তেজনা চরমে

ভেড়ামারায় প্রকাশ্য যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা ॥ আটক-১ ॥ উত্তেজনা চরমে

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের কোচ স্ট্যান্ডের পিছনে রেললাইন এর উপরে প্রকাশ্যে দিবালোকে অাজ দুপুরে রিপন আলী (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সায়েম নামে একজন কে গ্রেফতার করেছে পুলিশ। রক্তাক্ত জখম রিপন আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে। এঘটনায় চাঁদগ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ভেড়ামারা শহরের কোচ স্ট্যান্ডের পিছনে রেললাইন এর উপরে প্রকাশ্যে দিবালোকে রিপন আলী নামের ১ জনকে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে রক্তাক্ত জখম করে। এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় রিপন আলীকে উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশংকা জনক হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। রিপন আলীর দুই পা জখম হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সায়েম নামে একজন কে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশের নিকট সোর্পদ করেছে। এঘটনায় চাঁদগ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, সায়েম নামে একজনকে গ্রেফতার করেছে এবং বাঁকীদের কে গ্রেফতার এর চেষ্টা চলছে। অভিযান এবং প্রকৃত দোষীদের কে সনাক্ত করণে তদন্ত চলছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024