১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সন্ধ্যা ৭:০৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় ফেনসিডিলসহ মহিলা গ্রেফতার

ভেড়ামারায় ফেনসিডিলসহ মহিলা গ্রেফতার

মোঃ নোমান জহির রাজা:
কুষ্টিয়ার ভেড়ামারা কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প এক সফল অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মহিলাকে গ্রেফতার করেছে। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কুচিয়ামোড়া ক্যাম্প সূত্র জানায়, একজন মাদক সম্রাজ্ঞী রায়টা থেকে ফেনসিডিল বহন করে ভেড়ামারা অভিমুখে যাচ্ছিলেন এমন সংবাদ নিশ্চিত হওয়ার পর ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমানের নির্দেশে কুচিয়ামোড়া ক্যাম্প পুলিশের চৌকস অফিসার,এস আই ইমরান হোসেন ও এ এস আই মফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আজ সোমবার সকাল ৯টার দিকে কুচিয়ামোড়া পূর্ব বাজারের চেয়ারম্যান মোড়ে অবস্থান নেয়। এ সময় সন্দেহমূলক অটো টির গতিরোধ করে সন্দেহজনক মাদক সম্রাজ্ঞী ওই মহিলাকে আটক করে। অতঃপর তার দেহ তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পরমজা গ্রামের মৃত মনির উদ্দিনের স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। যার নং ১৬ তারিখ ১৬/০৫/২০২২।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024