১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ৯:০১
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের আয়োজনে ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের আয়োজনে ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উজ্জল হোসেন :
চিকিৎসাসেবায় অনান্য সমাজসেবামুলক প্রতিষ্ঠান ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় প্রতি বছরের ন্যায় এবারো ১২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত চিকিৎসালয়ের নিজস্ব কার্য্যালয়ে এই খাদ্য বিতরন করা হয়। এসময় সমাজের পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, এতিম, প্রতিবন্ধীদের মাঝে চাউল, ডাউল, তেল, চিনি, সেমাই, লবন এবং ডিটারজেন্ট পাউডার তুলে দেওয়া হয়।
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ জামাল’র সভাপতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ভেড়ামারা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুব আলম বিশ্বাস, ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের উপদেষ্টা আতিয়ার রহমান মৃধা, সাধারন সাধারন নোমান জহির রাজা এবং অর্থ বিষায়ক সম্পাদক উজ্জ্বল হোসেন, ডাঃ সাফফাত হোসেন প্রমুখ।
ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল বলেন, ২০১৫ সাল থেকে বছরের দুটি ঈদে নিরন্ন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরন করা হয়ে থাকে। এবারেও ১২০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই মুলত খাদ্য বিতরন করা হয়ে থাকে। তিনি বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম প্রধান হলো চিকিৎসা। কিন্তু চিকিৎসা সেক্টর সেবার পরিবর্তে ব্যবসায় নেমেছে। এ লক্ষ্যেই প্রতিটা মানুষের সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয় প্রতিষ্ঠিত হয়েছে। মাত্র ২’শ টাকা দিয়ে একটি হেলথ্ কার্ড সংগ্রহ করার পর যে কোন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024