| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারায় আওয়ামীলীগ নেতা সিদ্দিক মন্ডল হত্যা মামলার ৫ পলাতক আসামি গ্রেফতার

ভেড়ামারায় আওয়ামীলীগ নেতা সিদ্দিক মন্ডল হত্যা মামলার ৫ পলাতক আসামি গ্রেফতার

উজ্জল হোেসন :
কুষ্টিয়ার ভেড়ামারার বহুলালোচিত আওয়ামীলীগ নেতা সিদ্দিক হত্যা মামলার এজাহারভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র চৌকষ একটি দল। গতকাল বৃহস্প্রতিবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঃ চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মিন্টু মালিথা (২৮), রনি মালিথা (২৮), জনি (২৮), ড্যানি (২৫), জারমান প্রামানিক (৪০)। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে মিন্টু মালিথা ও রনি মালিথার দেখানো জায়গা হতে হত্যাকান্ডে ব্যবহৃত দুইটি আগ্নেয়াস্ত, গুলি, মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত মিন্টু ও রনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক হত্যাকান্ডে তাদের সম্পৃক্ততার কথা। হত্যাকান্ডের সময় গ্রেফতারকৃতরা সরাসরি অংশ নিয়েছে বলে র‌্যাব জানায়।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী সকালে চাঁদগ্রাম চরে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডল কে। এসময় গুলিবিদ্ধ হয় আরো ৪ জন আওয়ামীলীগ এবং যুবলীগ নেতাকর্মী। পরে ভেড়ামারা থানায় নিহতের ভাই এনামুল হক বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। যার নং ১৮, তারিখ-১৯/০২/২০২২, ধারা-১৪৩/৪৪৭/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024