১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১০:৫৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে আব্দুল হাফিজ তপন’র মশাল মার্কা কে বিপুল ভোটে বিজয়ী করুন ———–আলহাজ্ব আব্দুল আলীম স্বপন

চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদে আব্দুল হাফিজ তপন’র মশাল মার্কা কে বিপুল ভোটে বিজয়ী করুন ———–আলহাজ্ব আব্দুল আলীম স্বপন

শাহ্ জামাল, ভেড়ামারা:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজসেবক আলহাজ¦ আব্দুল আলীম স্বপন বলেছেন, ভেড়ামারা-মিরপুরে ১৩ বছর জাসদ’র এমপি। মন্ত্রীও ছিলেন আমাদের নেতা। ক্ষমতার কেন্দ্রবৃন্দুতে ছিলাম। কিন্তু আমি এবং আমার ভাই কোনদিন টেন্ডারবাজি করি নাই। কারো জমি জবর দখল করি নাই। যতদূর সম্ভব এলাকার উন্নয়ন করেছি। শান্তি প্রতিষ্টা করেছি চাঁদগ্রামে। তিনি বলেন, মানুষ এখন উন্নয়ন এবং শান্তির জন্য আব্দুল হাফিজ তপন’র মশাল মার্কা কে নির্বাচিত করবে। এর বিকল্প নাই। আব্দুল হাফিজ তপন চাঁদগ্রাম কে ডিজিটাল ইউনিয়নে পরিনত করেছে। তিনি বলেন, উন্নয়ন এবং শান্তির ধারা অব্যহত রাখতে আব্দুল হাফিজ তপনের মশাল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন।
তিনি গতকাল চাঁদগ্রাম চাষী ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাহেব মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবীর টুটুল, উপজেলা জাসদের সাধারন সম্পাদক এসএম আনছার আলী সহ জাসদ’র রাজনৈতিক নেতৃবৃন্দ।
নির্বাচনী পথসভায় চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন বলেন, ৫ বছর আগে এখানে মিটিং করেছিলাম। বলেছিলাম আমি নির্বাচিত হলে চাঁদগ্রাম ইউপি হবে জনগনের পরিষদ। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। ৫ বছর দায়িত্বপালন করাকালীন সময়ে ভুল ক্রুটি থাকলে ক্ষমা করে দিবেন উল্লেখ করে তিনি আরো বলেন, আমার নির্বাচনী ওয়াদা আমি চেষ্টা করেছি সব টুকু পূরন করার। দায়িত্ব পালন করতে গিয়ে চাঁদগ্রামবাসীকে ভালোবেসে আপন করে নিয়েছি। তাদের পাশে থেকেছি সব সময়। আমি যদি এবারের নির্বাচনেও জয়লাভ করতে পারি তাহলে শান্তি এবং উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখবো। তিনি জনগনের কাছে ভোট প্রার্থনা করে আগামী ১১ নভেম্বর সারাদিন মশাল মার্কায় ভোট উৎসব করার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024