১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৮:৫৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় নৌকার বিজয় ঠেকাতে মরিয়া আওয়ামীলীগের বিদ্রোহীরা

ভেড়ামারায় নৌকার বিজয় ঠেকাতে মরিয়া আওয়ামীলীগের বিদ্রোহীরা

মোঃ উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় নৌকার বিজয় ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। ক্ষমতা আর প্রভাব খাটিয়ে নৌকার সমর্থক, কর্মী এবং ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে। ভেড়ামারার ৬ টি ইউনিয়নের ৪টিতেই এখন আওয়ামীলীগের বিদ্রোহীরা মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছে। আওয়ামীলীগ নেতারা মনে করেন, বিদ্রোহী প্রার্থীরা এমন ভাবে মাঠে থাকলে, আওয়ামীলীগের সাথে আওয়ামীলীগের লড়াই হবে, আর সুবিধা নেবে জাসদ প্রার্থীরা। তাই এখনই বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার অথবা নৌকার প্রার্থীর পক্ষে একাট্রা হয়ে কাজ করে নৌকা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার ভেড়ামারার ৬টি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৬, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী ৬, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৪, ইসলামী আন্দোলনের ৪, স্বতন্ত্র প্রার্থী ৭ জন সহ মোট ২৭ চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী যুদ্ধে অংশ নিচ্ছেন। ধরমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাবুল আলম লালু (নৌকা)’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক ম্যানেজার, জুনিয়াদহ ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী শওকত আলী (নৌকা)’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ কে এম শাহানুল হক। চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বুলবুল কবীর (নৌকা)’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, বাহিরচর ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী রওশন আরা সিদ্দিকী (নৌকা)’র বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ নেতা ও তার পরিবারেই শফিকুল ইসলাম শফি হাজী। এ সব বিদ্রোহী প্রার্থীরা আওয়ামীলীগের ক্ষমতা কে কাজে লাগিয়ে এখন আওয়ামীলীগের নৌকার বিপক্ষেই অবস্থান নিয়েছে।
ধরমপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা শাবান মাহমুদ বলেন, ভেড়ামারায় আওয়ামীলীগ এবং জাসদ প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে। কিন্তু নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরা। তাদের লড়াই আওয়ামীলীগের নৌকা প্রার্থীর বিরুদ্ধে। নৌকার প্রার্থীকে হারাতে পারলেই যেন তাদের বিজয়, এমন মনে করেই তারা আওয়ামীলীগ প্রার্থীর কর্মী, সমর্থক এবং সাধারন ভোটারদের হুমকি ধামকি দিচ্ছে, প্রচার প্রচারনা চালাচ্ছে।
ভেড়ামারার ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুল আলম লালু। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। পরপর দু’বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে। বিএনপি, জাসদ, স্বতন্ত প্রার্থী মিলে যা ভোট পান, তার থেকেও বেশি ভোটে তিনি বারবার নির্বাচিত হন। এ ইউনিয়ন থেকে ৪ জন প্রার্থী নৌকার কান্ডারী হওয়ার জন্য মনোনয়ন চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহাবুল আলম লালুকে যোগ্য কান্ডারী মনে করে মনোনয়ন দেন। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা শাহাবুল আলম লালুর পক্ষে নির্বাচন করলেও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। দলের নেতাকর্মীদের বিভক্ত করে তিনি এখন আওয়ামীলীগের নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। প্রভাব খাটাচেছন আওয়ামীলীগ নেতাকর্মী এবং সাধারন ভোটারদের উপর।
শাহাবুল আলম লালু বলেন, বিগত দুটি নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছি। এবারো দল আমাকে মনোনয়ন দিয়েছে। এ নির্বাচনেও রেকর্ড পরিমান ভোট পেয়ে বিজয়ী হবো ইনশাল্লাহ। তিনি বলেন, দল এবং জনগন আমার সাথে আছে সব সময়। কিন্তু তাদের ভয় ভীতি, হুমকি ধামকি দিচ্ছে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শামসুল হক এবং তার ক্যাডার বাহিনী। ভয়ে ভীত সন্তস্ত আওয়ামীলীগের কর্মী এবং সাধারন ভোটাররা। তার ক্যাডাররা আমাকেও হুমকি ধামকি দিচ্ছে। তিনি বলেন, নির্বাচনে আমি লড়াই করবো বিরোধী প্রার্থীর বিরুদ্ধে। কিন্তু এখন লড়াই করতে হচ্ছে নিজ দল আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে। ¬¬
একই বক্তব্য দেন, আওয়ামীলীগ মনোনীত বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রওশান আরা সিদ্দিকী, জুনিয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বুলবুল কবীর। তারা বলেন, আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের নেতা মাহাবুব-উল-আলম হানিফ আমাদের যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী হয়েছি। আর সে নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামীলীগের নেতারা। এটা খুবই দুঃখজনক। তারা চান, এখনই দল থেকে বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার অথবা মনোনয়ন প্রত্যাহার করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে।

নৌকার বিজয় ঠেকাতে মরিয়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল আলম চুনু এবং সাধারন সম্পাদক ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা বলেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামীলীগের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, এটা খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করছি তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার। আর যদি প্রত্যাহার না করে তাহলে তাদের দল থেকে বহিস্কার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024