মাহমুদ্দোল্লাহ সোহেল :
কুষ্টিয়ার ভেড়ামারায় মটর শ্রমিক ইউনিয়নের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ভেড়ামারা কলেজ মাঠে কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ফারাকপুর রেলগেট শাখা এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। ছেলের বাবা এবং মেয়ের বাবা দুটি দলে বিভক্ত হয়ে শ্রমিকরা ফুটবল খেলায় অংশ নেয়। খেলায় মেয়ের বাবা একাদশ ছেলের বাবা একাদশ কে ৩-২ গোলে পরাজিত কওে মেয়ের বাবা একাদশ বিজয়ী হয়।
কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন’র সভাপতি মাহবুব হাসান রানা’র সভাপতিত্বে ফুটবল খেলায় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, ম্যাক্সেল টায়ার শেখ ট্রেডার্স’র প্রতিনিধি গোলাম মোহাম্মদ, শ্রমিক নেতা সান্টু, যুবলীগ নেতা টুটুল রায়হান, ফারাকপুর শাখার উপদেষ্টা লোকমান হোসেন, শাখা প্রধান সাগর, মধ্যবাজার শাখা প্রধান কিসমত আলী, সহ-সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করেন, কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন’র সভাপতি মাহবুব হাসান রানা।