১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ১১:৪২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উজ্জ্বল সরদার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা উজ্জ্বল সরদার

মাহমুদ্দোল্লাহ সোহেল :
কুষ্টিয়ার অনলাইন নিউজ পোর্টালে ২৪শে সেপ্টেম্বরা প্রকাশিত একটি সংবাদের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন, দৌলতপুরের মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা, আসন্ন মরিচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক মোঃ উজ্জ্বল সরদার।
তিনি এক বিবৃতিতে জানান, কুষ্টিয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়াতে দৌলতপুরে উজ্জ্বল সরদারের অত্যাচারে অতিষ্ঠ চরাঞ্চলের মানুষ’ প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয় যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তিনি জনগনকে উদ্দ্যেশ করে বলেন, আপনারা হয়তো অনেকেই জানেন, আমি শৈশব কাল হতে সত্য ও নিষ্ঠার সাথে জীবন যাপন করি। আমার কর্মদক্ষতার উপর ঈর্ষানীত হয়ে আমার বিরুদ্ধে বিগত সময় অসংখ্য অপ-প্রচারসহ একাধিক মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা ও হয়রানি সহ আর্থিক ক্ষতি করার চেষ্টা করেছে। আমি কারো বিরুদ্ধে আক্রোশমুলক ভাবে কোন ধরণের ক্ষতি সাধিত কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম না এবং আগামীতেও থাকবো না ইনশাআল্লাহ্। আমি দীর্ঘ বছর সততার সাথে বাংলাদেশ সরকারকে নিয়মিত আয়কর প্রদানের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করে আসছি। আমার ব্যবসায়ীক ক্ষেত্রে কোন ধরনের ফাঁকফোকর ছিল না। ব্যবসায়ীক সফলতা অর্জন করেছি।

তিনি আরো বলেন, আসন্ন ৪নং মরিচা ইউনিয়ন নির্বাচনে আমি চেয়ারম্যান পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজ করায় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কতিপয় ষড়যন্ত্রকারী আমি ও আমার পরিবারের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টায় ব্যস্ত রয়েছে। যা ভয়েজ অফ কুুষ্টিয়া নিউজ পোর্টালের মনগড়া কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদে স্পষ্ট প্রমাণিত হয়।
সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশপুর্বক তিনি বলেন, সাংবাদিকরা হলেন দেশের দর্পন। তাঁদের সৎ ও বলিষ্ঠ ভূমিকা একটি দেশের সুনাম ও প্রবৃদ্ধি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে কিছু অসৎ ও কুরুচিপূর্ণ সাংবাদিকদের দরুন সাংবাদিকতার নাম বদনাম হয় ও এক কথায় আমাদের জড়িয়ে ভয়েজ অফ কুষ্টিয়া নিউজ পোর্টালে যে খরবটি প্রকাশিত হয়।
তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমরা এসব মিথ্যা বানোয়াট প্রকাশিত খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও দুঃখ প্রকাশ করছি। প্রকাশিত খবরে কাহকে বিভ্রান্ত না হওয়ার আবেদন জানাচ্ছি।”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024