১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | দুপুর ২:১৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় জন্ম নিবন্ধন করলেই উপহার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

ভেড়ামারায় জন্ম নিবন্ধন করলেই উপহার দিচ্ছেন ইউপি চেয়ারম্যান

উজ্জল হোসেন:
শিশুর জন্ম নিবন্ধন করলেই উপহার পাবেন। এমন ঘোষণা দেওয়ায় অনেকেই দারুণ উৎসাহিত হয়ে নিবন্ধন করছেন ইউনিয়ন পরিষদে এসে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু এমন ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন তার ইউনিয়নে ৪৫ দিনের কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন করালেই মায়েরা পাবেন বিশেষ উপহার।

চেয়ারম্যানের এই উদ্যোগ আর উপহার ঘোষণা দেওয়ার বিষয়টি যেমন সবার কাছে প্রশংসা পাচ্ছে, তেমনি জন্ম নিবন্ধনে ব্যাপক সাড়াও ফেলেছে উপজেলার ধরমপুর ইউনিয়নে। উপহার হিসেবে রয়েছে পাইরেক্স ও স্টিলের দুটি বাটি ও একটি চামচ।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তা মোছা. মাহফুজা খাতুন ও রণি বলেন, এ কার্যক্রম ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত ৪৫ দিনের কম বয়সের ১৪ জন শিশুর নিবন্ধন করা হয়েছে। উপহার ঘোষণার পর প্রতিদিনই মায়েরা সন্তানের জন্ম নিবন্ধন করতে পরিষদে আগ্রহরে সাথে নিয়ে আসছেন এবং পরিষদে জন্ম নিবন্ধন করে উপহার পেয়ে তারা চরম আনন্দিত হচ্ছে।

উত্তর ভবানীপুর গ্রামের ফিরোজ আলীর স্ত্রী মোছাঃ রিনা খাতুন বলেন, পাশের বাড়ির এক আপা তাঁর সন্তানের জন্ম নিবন্ধন করায় চেয়ারম্যান উপহার হিসেবে বাটি ও চামচ দিয়েছেন। যা দেখে এলাকার অনেকের মধ্যে আলোচনা হচ্ছে। আমি জানতে পেরে আমার মেয়ে জয়নবের জন্ম নিবন্ধন করতে পরিষদে এসেছি।

উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে একটি করে পাইরেক্স ও স্টিলের বাটির সঙ্গে একটি চামচ উপহার হিসেবে শিশুর মায়ের হাতে তুলে দিচ্ছি। এতে করে শিশুর জন্ম নিবন্ধনে উৎসাহী হচ্ছে অনেক পরিবার। এ কয়দিনের ব্যবধানে আজ পযন্ত মোট ১৪ জন নিবন্ধিত শিশুর মায়েদের হাতে উপহার তুলে দিয়েছি। তারা উপহার হাতে পেয়ে ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024